শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সে ভালোবাসা বাসিনি তাকে

 চরণ ধরিয়াও ধরিতে পারি না

দেখিয়াও দেখি না ছবি

আঁধারে গিয়াছি ডুবি

আমি অধম আঁধারে রয়েছি ডুবি।

এতো নিকটে

মনে হয় সে সাথে

ধরিতে গেলেই

ফাঁকি দেয় আমাকে

দেখিয়াও দেখি না ছবি

আমি অধম আঁধারে রয়েছি ডুবি।

শুনি তারই কথা

প্রাণে আমার ব্যথা

শুনিয়াও শুনি না তার বাণী

আমি অধম আঁধারে রয়েছি ডুবি।

ভালোবাসিলে ভালোবাসে

ভালোবাসায় রাখে তার সাথে

সে ভালোবাসা বাসিনি তাকে

আঁধারে রয়েছি ডুবি

আমি অধম আঁধারে গিয়াছি ডুবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...