বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কত দুঃখ পাও গো

 সুখের দেশের মাইয়া রে তুই

গাইস না আর দুঃখের গান

তোর গান শুনিয়া কাঁন্দে

আমার প্রাণ।

সুখের দেশে থাকিয়া গো

কত দুঃখ পাও গো

তবু মানুষ দেখো গো

সুখের করে সন্ধান

তোর গান শুনিয়া কাঁন্দে

আমার প্রাণ।

রবীন্দ্রনাথ বলছে

 অধম রবীন্দ্রনাথ বলছে “যদি তোর ডাক শুনে কেউ না আসে” তবে একলা চলতে হয়।

অধম রবীন্দ্রনাথ বলছে “যদি কেউ কথা না কয়” তবে কাব্য লিখতে হয়।

অধম রবীন্দ্রনাথ বলছে “যদি সবাই থাকে মুখ ফিরায়ে” তবে নিজেকে ভালোবাসতে হয়।

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সুখে আনন্দে বাঁচো

 খোদা প্রেম দিছে

তাই চোখ পুড়ে গেছে,

বুক ডুবে গেছে

তার এশকে মরে গেছে

এখন আর কি করার আছে?

জীবন বাঁচবে না আর

কাফনের কাপড় পরেছি

আঁতরগোলাপে সেজেছি!

আমার কাফনের কাপড়

আর তোমার বিয়ের ইদ,

আমার জানাজার সময়

তোমার বাড়িতে বিয়ের গীত।

তুমি সাজবে বেনারশী শাড়ীতে

আর আমি সাদা পোশাকে,

তবে সেদিন দুইজনেই সাজবো

দুই পথে দুইজনে হাঁটবো।

তুমি সুখী হও

মেহেদী রঙের মতো,

সুখে আনন্দে বাঁচো

বেনারশী শাড়ীতে নাচো।

জীবন বড়ই অদ্ভুত

তোমারই হোক সুখ,

খোদা আমারে দাও দুখ

সে ভালো থাকুক।

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...