শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য
মন সত্য তাইতো বলি
ভেঙ্গে মানুষেরই মন
যতই শোনাও মহান বুলি
তিক্ত জীবন জগৎ সত্য
মন সত্য তাইতো বলি।

যতই করো তার সাধন
পাবে না সেই রতন
ভেঙ্গে মানুষেরই মন
করিলে তার আয়োজন
তিক্ত জীবন জগৎ সত্য
মন সত্য তাইতো বলি।

ভালোবাসায় ভালোবাসা
ঘৃণায় ঘৃণিত হৃদয় ঠাসা
সত্যের নাই আশা
মিথ্যের ছড়াছড়ি
তিক্ত জীবন জগৎ সত্য
মন সত্য তাইতো বলি।

অধম তোমার কর্মে
আছে কি সে সেই ধর্মে
যার জন্যে এই জনম
মানব সেবায় ছবি
তিক্ত জীবন জগৎ সত্য
মন সত্য তাইতো বলি।

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সত্য ছিল প্রেমের কাব্য

 মারিয়া নীতি বাক্য 

দেখাইলা বন্ধু কি নৃত্য 

দেখিয়া তোমার নৃত্য 

এখন বন্ধু জগত হাসে! 


আমি নাহয় পথের ভিখারি 

ভিখারি বলিয়া 

গেলা বন্ধু তুমি 

গেলা আমায় ছাড়িয়া। 


এখন কোথায় সে আদর্শ 

কোথায় তোমার সে শর্ত 

হয়েছ কি আমার চেয়েও 

তুমি বড় সত্য? 


দেখো বন্ধু জগত জুড়ে 

মিথ্যার মোহ ঘরে 

বন্দী হইয়া ভবিষ্যৎ কাঁদে 

তোমার হৃদয় পুড়ে! 


সত্য ছিল প্রেমের কাব্য 

সত্য ছিল ইব্রাহিম 

তাইতো অধম লিখে গেলো 

আলিফ মিম।

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আজব এক পৃথিবী

 কে করে করুণা 

কে ভালোবাসে 

আজব এক পৃথিবী 

অন্যের দুঃখে হাসে! 

জানি না কোন ভুলে 

সাজা পায় এই মন 

মন ভাঙ্গে যারা 

তাদের বিচার হয় কখন? 

আদৌ কি তারা 

তোমার আদালতে আসে 

আজব এক পৃথিবী 

অন্যের দুঃখে হাসে!

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

স্বার্থের কদর

 হায় ‘চারিদিকে মেকি

আমি পথ চেয়ে থাকি

মরণ আসিতে আর কত বাকি

আমি পথ চেয়ে থাকি

মরণ আসিতে আর কত বাকি।


দয়াল তুমি বিনে

আমি যে অসহায়

তুমি ছাড়া আমার

ত্রিভুবনে কেহ নাই,

তুমি ছাড়া আমার

সবকিছু ফাঁকি

মরণ আসিতে আর কত বাকি

আমি পথ চেয়ে থাকি

মরণ আসিতে আর কত বাকি।


আপন মানুষ হয় পর

স্বার্থের কদর

উপকারের প্রতিদান

করে শুধু অপমান,

সে দুঃখ বুকে নিয়ে অধম হাসি

মরণ আসিতে আর কত বাকি

আমি পথ চেয়ে থাকি

মরণ আসিতে আর কত বাকি।

শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর, 

অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর। 

আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার, 

আমি এক বোকা কৌশল ছিল না জানা 

তাই দূর থেকে দেখে গেছি বছরের পর বছর, আপনার তা অজানা। 

আমি যখন আপনার সামনে গিয়ে কথা বলতে চাইতাম, 

কথা বলতে গিয়েও আর কথা নাহি বলতাম, 

বুক ধুপ ধুপ করে কেঁপে উঠতো 

আমার হাত পা কেঁপে উঠতো, 

মনে হতো কি থেকে কি বলে কোন ভুল হয়, তখন যদি ভুল বুঝেন, 

ভেতর জুড়ে শুধু ভয় আর ভয়। 


 


 

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...