শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সহায়

 তারা গেলো ঝরে অধম নয়ন জলে

ভালো মন্দের খেলা ঘরে প্রভাত হইলো নারে।


এমন এক জীবন বিধি আমায় দিয়েছে

সুখের চেয়ে দুঃখ বেশি আমায় চেয়েছে।


একদিন দুঃখ প্রার্থনায় বসে খোদারে কয়

অধমকে ভালোবাসি সে যেনো আমার হয়।


দুঃখের ফরিয়াদ সেদিন খোদায় কবুল কইরাছে

সেইদিন হইতে দুঃখ অধমের হইয়াছে।


সবাই ছেড়ে গেলো আমায় সুখও দিলো ফাঁকি

দুঃখ আমায় ভালোবেসে বললো নও তুমি একাকী।


দুঃখ এখন আত্মার আত্মীয় অধমের পরিচয়

সুখের চেয়ে দুঃখ ভালো যদি সহায় হয় দয়াময়।

পরন্ত বিকেলে

 ভীষণ মনে পড়ে মেয়েটিকে

মনে পড়ে তার দুচোখ,

একদিন পরন্ত বিকেলে

আমরা দুজন বসেছিলাম

খোলা আকাশের নিচে,

সেদিন আমরা দুজন

একটি সুখের সাক্ষী হয়েছিলাম,

ভীষণ মনে পড়ে সে পরন্ত বিকেলের কথা

মনে পড়ে তার কথা।


তাকে বলতে চেয়েও বলতে পারিনি

মনের মধ্যে জমে ছিল না বলা কথাগুলো,

তাকে এতটা কাছে পেয়েও রাখতে পারিনি

তার ঐ মায়াবী দুচোখে চোখ,

তাকে হারানোর ভয়ে ভালোবাসার নাম দিয়েছি বন্ধুত্ব!


তাকে ভীষণ মনে পড়ে

আর হৃদয়ের নয়নে ঝরে বারি,

হে পৃথিবী

তাকে কেউ না কেউ পাবে

কেউ না কেউ তার হবে

যদি আমি তাকে পেতাম কী এমন হতো ক্ষতি?


খোদা তার দুচোখে চোখ রাখার সাহস আমারে তুমি দাও,

এরপর সাক্ষাৎ হলে যেন তারে বলতে পারি

‘আমি তোমারে ভালোবাসি।

শোনো মেয়ে আমাকে ভালোবেসে দেখতে পারো,

এতটুকু নিশ্চয়তা দিতে পারি

মানুষ ঠকানোর বিদ্যাটা আমি শিখি নাই।

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ছেড়ে যাওয়ার যুগে

 ভালোবাসা কি? 


—এইযে দৈনিক তোমার খোঁজ নিচ্ছে, তোমার 

ভালো মন্দ জিজ্ঞেস করছে, তোমার সাথে কথা 

বলে শান্তি পাচ্ছে, তোমার জন্য তার হৃদয় পুড়ছে 

মায়া হচ্ছে, জিজ্ঞেস করছে ‘তোমার কি মন খারাপ? 

এটাই ভালোবাসা। 


অবহেলা কি? 


—তোমাকে মেসেজ দিচ্ছে তুমি তার মেসেজ 

ইগনোর করছো, মেসেজের রিপ্লে দিচ্ছো 

দেরি করে, ফোন দিলে রিসিভ করছো না, 

এগুলোই একধরনের অবহেলা। 


জানো, 


—কত মানুষ কত মানুষকে ঠকায়, 

এই পৃথিবীতে কত মানুষ মরে গেছে 

তার প্রিয় মানুষের অবহেলায়। 


শোনো, 


—এই ছেড়ে যাওয়ার যুগে যে তোমার কাছে 

থাকতে চায়, তারে তুমি তোমার বুকে ঠাঁই দিও। 


সবশেষে বলি, 


—ভালোবাসি মুখে বললেই হয় না, 

ভালোবাসায় থাকতে হয় দায়িত্ব। 

পৃথিবীতে অনেকেই অনেককে ভালোবেসেছে 

কিন্তু দায়িত্ব যত্ন আর শ্রদ্ধা সম্মান না থাকার কারণেই 

অনেক ভালোবাসা হারিয়ে গেছে। 

৷৷দয়াল মায়ের জন্মদিন৷৷

আনন্দে আজ আত্মহারা  গায় পাখিরা জয় গান,  দয়াল মায়ের শুভ জন্মদিনে  নুর কদমে লাখো সালাম।  শুভ শুভ শুভদিনে  দয়াল মায়ের নুর কদমে  করি প্রার্থণা, ...