আসিয়া মায়ার ঘরে
দেখলাম কত ওরে
সবাই সবার তরে
আমার আমার কইরা মরে।
অধমের মনে বেদন
আমিত্ব দেয় নাই বিসর্জন
করে নাই সে সাধন
চিনিবো যে দম।
ভাবি তাই মনে
কে আমি কে সে ওরে
কার সাথে কথা বলি
কে সে স্বজন।
পাইয়া মানব জনম
যদি না চিনো অধম
হারাইবা তুমি রতন
যতই ভাসাও নয়ন।
মানুষ রত্ন মানুষ সত্য
মানুষে সকল তথ্য
গুরুর তরে হইয়া মত্ত
আমিত্ব দাও বিসর্জন।
যৌবনে জীবন
জীবনে সাধন
সাধনে মিলে রতন
মুর্শিদ মহাজন।