শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

করিস না আর ভণ্ডামি

 তোরা বৃক্ষ ছাইড়া লতা নিয়া করিস ভাই টানাটানি 

এইভাবেই মূল ছাড়িয়া ভুলেরে জন্ম দিলি 

দেখিয়া তোদের ধর্মের কাণ্ড অধমের নাই মনে আনন্দ 

আমার গেছে মুর্শিদ রতন তার স্মরণে কর আয়োজন 

করিস না ভাই আর ভণ্ডামি। 

কলি থেকে ফুল হয় ফুল থেকে হয় অলি 

যার নাই হৃদয়ে মুর্শিদ প্রেম সেই করে ভণ্ডামি 

দেখিয়া তোদের ধর্মের কাণ্ড অধমের নাই মনে আনন্দ 

আমার গেছে মুর্শিদ রতন তার স্মরণে কর আয়োজন 

করিস না আর ভণ্ডামি। 

খ্যাতি আর অর্থের লোভে গাইস না কেউ ধর্মের গান 

ত্যাগই হচ্ছে প্রকৃত ইসলাম শিখাইছে মুর্শিদ মহান 

তারেই কর অনুসরণ তারেই কর অনুকরণ তবেই পাবি সে রূপদর্শন 

যারে পেতে তুই মানবকূলে আসিলি। 

আত্মার শান্তি পাইতে চাইলে আত্মত্যাগী হয়ে যা 

আপনার মাঝে ডুবে গিয়ে আপনার মাঝে হ ফানা 

থাকিস না আর ভবে কানা কানার নাই ধর্ম মনা 

মুর্শিদ বিনে কেউ পাইনা খোদার ঠিকানা 

যারে তারে মুর্শিদ মানলে হারাবি ভাই তোর ঈমান 

আল্লা রাসুল যে পাইছে তারে কয় মুর্শিদ মহান 

কোন এক কর্মগুণে অধম পাইয়া ছিলো এমন মুর্শিদ 

যার দিদারে ভুলিতো যন্ত্রণা হইতো কলবে আল্লা নামের জিকির 

আমার গেছে মুর্শিদ রতন তার স্মরণে কর আয়োজন 

করিস না আর ভণ্ডামি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...