শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

রং বাজারে

 আমি রং বাজারে গিয়া দেখি

চলে দুই-নাম্বারি

যত রঙিন রং আছে।

সাদাকালো রং তাই জীবনে মিশাই।।

সাদাকালো রং ভালো বেসে…

রঙের দুনিয়ায় রঙের মানুষ

হইয়া বেহুশ।

আমার আমার করি করে দুই-নাম্বারি।।

যত রঙিন রং আছে…

রং রং হলুদ রং লাল রং নীল রং।

চোখেতে লাগাইয়া রং

করে যে কত ঢং।।

কতজনে গেছে ফেসে।

রঙের খেলা দেখে হেথায়

অধম নূর ইসলাম বলে তাই।

সাদাকালো রং যার অন্তরে মেশায়।।

মানুষ হয় সে ভবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...