শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

হিংস্র প্রাণী

 বাংলায় এখন কী চলে। 

বাংলায় এখন চলে নীতিকথা, প্রতিবাদ। 

দু’দিন পরে সব চুপচাপ। 

হবে আবার একটা ইতিহাস। 

তুই চুপ থাক। 

আমরা মানুষ নই। 

ওরা হিংস্র প্রাণী। 

তাজা প্রাণ কেড়ে নেয় ক্ষমতার জোরে। 

ওরা ধর্মের নামে মানুষ জবাই করে। 

ওরা হিংস্র প্রাণী। 

ওদের মানুষ বলিস না। 

ওরা দাবি করে নিজেকে নায়েবে নবি। 

হায়! নারী ধর্ষণ, শিশু নির্যাতন 

নষ্ট করে মানবতার ছবি। 

ওরা সর্বযুগে শান্তির পায়রা হত্যা করেছে। 

তুই চুপ থাক। 

আমরা মানুষ নই। 

ওরা হিংস্র প্রাণী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

৷৷দয়াল মায়ের জন্মদিন৷৷

আনন্দে আজ আত্মহারা  গায় পাখিরা জয় গান,  দয়াল মায়ের শুভ জন্মদিনে  নুর কদমে লাখো সালাম।  শুভ শুভ শুভদিনে  দয়াল মায়ের নুর কদমে  করি প্রার্থণা, ...