শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

পাইনি প্রেম

 আমি প্রেম দেখেছি প্রেম পেয়েছি গোলাপের মাঝে 

পেয়েছি প্রেম চিঠির ডাকবাক্সে, 

পেয়েছি প্রেম দেখেছি প্রেম তোমার শাড়িতে 

আমি প্রেম দেখেছি তোমার খোঁপাতে, 

পেয়েছি প্রেম তোমার মুখেতে 

দেখেছি প্রেম তোমার চোখেতে 

আমি পেয়েছি প্রেম তোমার হাসিতে, 

পেয়েছি প্রেম দেখেছি প্রেম 

পাইনি শুধু প্রেম তোমার অন্তরে 

তোমার অন্তরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...