যে আমার হৃদয় ভেঙে দিছে
এই হৃদয়ে যে আঘাত করছে
তার চরণে ফুলের পাপড়ি ছিটিয়ে দিলাম,
সে যদি ব্যথা না দিতো
জানতেই পারতাম না আমার হৃদয় এতো দামী।
জ্বলন্ত হৃদয় তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি
এশক এতো সুন্দর হয় জানা ছিলো না আমার,
শুকরিয়া আদায় করি মহান রাব্বুল-আলামিনের
সে আমাকে নিক্ষেপ করেছিলো
প্রেমহীন হৃদয়ে প্রেম খোঁজার জন্য।
আমি পুড়ছি, আমি কাঁদছি, আমি ডুবছি,
আমি ভাসছি, আমি খুঁজছি, তবু কাউকে ঠকাচ্ছি না,
কারণ এশকের ধর্মে কাউকে ঠকানোর বিধান নাই।
যে আমার হৃদয় ভেঙে দিছে
তাকে আরেকবার বলতে চাই, ফুলের যত্ন নিবেন
আর মানুষ ঠকানোর বিধান
আপনার ধর্মে আছে কিনা জানাবেন
জানাবেন কিন্তু, জানাবেন তো?
আপনার চরণে ফুলের পাপড়ি ছিটিয়ে দিলাম
কারণ ফুল একদিনের জন্য জন্মালেও
তার ভালোবাসার সুবাস অনন্তকাল।