বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

নয় আমার কথা

 ব্যথা বেদনা দিয়েছে 

করেছে তোমায় অবহেলা, 

কী হয়েছে তাতে 

তুমি মানুষ ছুঁয়ে দেখো এ-বেলা। 

কী পেয়েছো অন্যের হৃদয়ে আঘাত দিয়ে 

অন্যের ক্ষতি করে? 

মানুষের ভালোবাসা মানুষের ভেতর। 

কাকে দিয়েছো গাল 

তুমি কাকে দিয়েছো মার? 

মানুষের চেয়ে দামি কিছুই নাই আর। 

তোমার হৃদয়ে হিংসা, অহংকার, পুষে 

কী পেয়েছো তুমি? 

নিজের জন্যই নয় 

এই মানুষের জন্যও কিছু করতে হয়। 

তুমি মানুষের সাথে নেই 

মানুষের মাঝে নেই 

মানুষের উপকারে নেই 

তোমার মানবজনম বৃথা, 

এটা নয় আমার কথা 

পড়ে দেখো কুরআন, বাইবেল, গীতা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...