বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বেঁচে আছো এটাই বড়ো

 বেঁচে আছো এটাই বড়ো 

কীসের এতো চিন্তা করো। 

বেঁচে আছো এটাই বড়ো 

মরে গেলে তোমার টাকা অন্যে খাবে, ইতিহাস পড়ো। 

বেঁচে আছো এটাই বড়ো 

কত গেলো, কত এলো, কে কার জন্য রইলো। 

বেঁচে আছো এটাই বড়ো 

মানুষ ধরো, মানুষের জন্য কিছু করো। 

বেঁচে আছো এটাই বড়ো 

একঘন্টা অক্সিজেন দুহাজার টাকা, মেডিক্যালে গিয়ে দেখো। 

বেঁচে আছো এটাই বড়ো 

লোভ লালসা হিংসা ছাড়ো। 

কীসের এতো চিন্তা করো 

বেঁচে আছো এটাই অনেক বড়ো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...