বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

দেইখা আইলাম আমি

 দুঃখ সুখের খেলা চলে 

মাটির পিঞ্জিরার ভেতরে, 

দেইখা আইলাম আমি 

সবাই কাঁদে গোপনে। 

এই পিঞ্জিরাতে বৃষ্টি 

এই পিঞ্জিরাতে খড়া, 

এই পিঞ্জিরার লাগি 

মানুষ পাগল পারা। 

কেহ কাঁদে সুখের লাগি 

কেহ কাঁদে সুখে রাখার লাগি, 

আবার কেহ পাগল 

সুখ ছুঁইতে, ধরে জীবন বাজি। 

মন, এই সুখের লাগি 

কত ভালোবাসাবাসি, 

সুখের দেখা তুমি পেয়েছ কী? 

দেইখা আইলাম আমি 

সবাই কাঁদে গোপনে, 

দুঃখ সুখের খেলা চলে 

মাটির পিঞ্জিরার ভেতরে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়াবী এক আয়না

 মানুষে কতকিছু চায়  মানুষে কত কি পায়  আবার পায় না পায় না  এই মানুষে  মায়াবী এক আয়না আয়না।  এই মানুষে গড়ে  আবার এই মানুষে ভাঙে  হায়রে এই মানু...