মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

কথোপকথন

 দুখী কহিল দুখীর কথা

সুখী শুনিয়া হাসিল তাহার ব্যথা।

এবার সে কহিল,

“মানুষ চিনিয়া মানুষ বুঝিয়া

মন, মানুষ হইও।

সকলে তো মানুষ হইয়াছে!

তাই নিজেরে চিনিতে সাধ জাগিয়াছে।

এবার সে আবার কহিল,

“আহারে মানুষ নিজেরে জানিয়া

নিজেরে বাঁচাও,

অন্যের দুখে মন ক্যানে নাচাও?

অন্যের সুখে নিজেরে হাসাও।

সুখী হিংসায় জ্বলিয়া পুড়িয়া

দুখী তাহা দেখিয়া

মনে মনে যায় কাঁদিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...