বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

সত্যের কথাই ছন্দে বলি

 ওরে কঠিন সত্য জেনে যেজন

সত্য ভালোবাসে মন

তারে তোমরা পাগল বইলো না,

তোমরা যতই মিথ্যে বলো

যাইয়া দেখি সত্যের কাছে সে ভালো

ওরে অধমের নছিব হইয়াছিল

দেখিতে সে পাইয়াছিল

সত্যের সেই একটু আলো।

সত্যের কথাই ছন্দে বলি

তাই তোমরা দেও গালি,

সে আলোর দেশে সত্য থাকে

সত্যকে নির্বোধেরা মিথ্যা বলে!

সত্য তোমার চরণ ধরিয়া

অধম যেন যাই মরিয়া,

নত যেন না হই মিথ্যের কাছে

তোমার রূপ অধম দেখিয়াছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...