বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

মনের কথাই বড়ো

 লোকের কথায় হয়নারে প্রেম 

মনের কথাই বড়ো, 

ভালোবাসতে চাও যদি 

হৃদয়ে সাহস রাখিও। 

মানুষ দিবে জ্বালা তোমায় 

বলবে কেহ পাগল, 

নিন্দা তোমার সইতে হবে 

অনর্গল। 

যারে তুমি বাসবে ভালো, 

মন উজাড় করে ভালোবাসিও। 

ভালোবাসার এমনই জ্বালা 

না দেখলে বন্ধু কালা, 

কাঁদে মন পাগলা। 

হৃদয় থেকে যেটা আসে সেটাই মূল 

মুখে যেটা বলে সেটা ফুল, 

ঝরে যেতে পারে, যেমন ঝরে মুকুল। 

নিন্দা তুমি সইতে পারলে 

ভালোবাসিও। 

লোকের কথায় হয়নারে প্রেম 

মনের কথাই বড়ো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...