বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

সোনামণি

 আজকে তোমার ছুটি হবে না 

ও সোনামণি 

আজকে তোমার ছুটি হবে না। 

যতই কাঁদো মা বলে 

বুক ভাসিয়ে নয়ন জলে, 

তবু তোমার ছুটি হবে না 

ও সোনামণি 

আজকে তোমার ছুটি হবে না। 

বায়না ধরে তুমি, ও-মামনি 

যতই বলো করতে দয়া 

না পারলে (অ আ) 

তোমায় আজকে ছুটি দেবো না, 

ও সোনামণি 

আজকে তোমার ছুটি হবে না। 

ও সোনামণি, শিক্ষা ছাড়া জীবন 

সুন্দর হয় না। 

(ই ঈ) পড়া দাও 

শিক্ষা নিয়ে বাড়ি যাও, 

ও সোনামণি 

জীবনে অনেক বড় হও তুমি 

তোমার জন্য রইলো শুভ কামনা। 

আজকে তোমার ছুটি হবে না 

ও সোনামণি 

না পারলে (অ আ) 

যতই বলো করতে দয়া 

আজকে তোমার ছুটি হবে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...