বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

মৃত্যুর অপেক্ষায়

 এটাই জীবন। 

বাবা মা’র সেবা করো 

ভাই বোন মিলে-মিশে একসাথে থাকো। 

খাও দাও ঘুমাও 

কাজ করে জীবন বাঁচাও। 

হাসো, কাঁদো, লড়ো, 

মানুষের জন্য কিছু করো। 

এটাই জীবন। 

পড়ালেখা করে জ্ঞানী হও 

মানুষের মতো মানুষ হও, 

পশুর মতো জীবন গড়ো না। 

দুঃখ বলতে পৃথিবীতে নেই কিছু 

যদি নিজেকে ভাবো তুমি সুখী। 

এটাই জীবন। 

নিজের সাথে বাজি ধরা, 

মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকা। 

এটাই জীবন৷ 

মরে পশুর মতো- 

রাস্তায় পড়ে থেকো না, 

মানুষের মতো মানুষ হও। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...