শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ভোট আমার অধিকার

 আমি নাকি এই দেশের নাগরিক, 

আমারও আছে নাকি পরিচয় পত্র, 

এনআইডি। 

ভোট চাই দোয়া চাই, 

নির্বাচন আসলে শুনতে পাই। 

ও-ভাই 

আমিও নাকি এই দেশের নাগরিক। 

ভোট নাকি আমার অধিকার, 

আসলেই কি পেয়েছে 

সবাই সবার অধিকার? 

ও-ভাই 

জানতে খুব ইচ্ছে হয় আমার। 

কত লোক এলো ভোট নিয়ে গেলো, 

জিতে গিয়ে তাদের চেহারা 

আর দেখা নাহি গেলো, 

এটা কেমন হলো! 

খুব জানতে ইচ্ছে হয়, 

আজো কি পেয়েছি ভোটের অধিকার? 

কত প্রার্থী বলেছিলো, দিয়েছিলো কথা 

ঘুচে দিবে আমাদের দুঃখ ব্যথা, 

কেটে গেলো বছর কেউ রাখেনি কথা। 

ও-ভাই 

আবার কে বাড়িতে এসে সালাম দিলো, 

এই কি সেই ব্যাটা! 

আর নয় মিছে কথা, 

লম্বা সালাম ভুলে 

দল নয়, যোগ্য প্রার্থীকে 

আমার ভোট আমি দিবো 

ভোট আমার অধিকার, জেনে রাখো ব্যাটা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...