শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ভুলে যেওনা আমায়

 আলোর পৃথিবীটাকে তুমি আঁধারে ঢেকোনা, 

তোমায় ভালোবাসি বলে, 

কেনো করো তুমি এমন? 

আমায় আঘাত দিলে দিও তুমি, 

তবুও তুমি ভুলে যেওনা আমায়। 

তোমার দেওয়া আঘাতে, 

আমি বেঁচে থাকার স্বাদ খুঁজে পাই, 

আঘাত দিবে দেও তুমি আমায়। 

তোমার যত দুঃখ আছে 

সবই দিও আমার কাছে, 

আমার যত সুখ আছে 

সবই নিও তোমার কাছে। 

যতন করে রাখবো তোমায় 

আমি আমার অন্তরায়, 

তুমি ভুলে যেওনা আমায় 

আমি ভালোবাসি তোমায়। 

আঁধার রাতে চাঁদের মতো 

দিয়ে যাবো তোমার ঘরে আলো, 

সুখে দুঃখে দুজনে একই সাথে 

রবো বেসে তোমায় ভালো। 

ভালোবেসে তুমি ভালো থেকো 

তবুও তুমি ভুলে যেওনা আমায়, 

আমি ভালোবাসি তোমায়। 

কেনো করো তুমি এমন? 

বন্ধু 

আলোর পৃথিবীটাকে তুমি আঁধারে ঢেকোনা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...