বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বৃদ্ধাশ্রমে

 মা ডাক মধুময়, মা ডাক পবিত্রময়। 

মা তুমি চাঁদ, মা তুমি চন্দ্র, 

মা তুমি গ্রহ, মা তুমি তাঁরা, 

তোমার প্রেমে আমি হই আত্মহারা। 

মা তুমি সাত রাজার ধন 

মা তুমি আনন্দ, মা তুমি সুখ, 

মা তুমি হাসি, 

মা তোমায় আমি ভালোবাসি। 

মায়ের চরণ তলে জান্নাত 

সত্য কি নয়, 

তবে কেনো 

জান্নাতের ঠিকানা বৃদ্ধাশ্রমে হয়? 

জান্নাতগুলো বৃদ্ধাশ্রমে শুয়ে 

খোকা খোকা বলে ডাকে, 

ভুলে তুমি গেলে- 

কোন জান্নাতকে পেয়ে? 

মায়ের চেয়ে বড় জান্নাত 

আছে নাকি পৃথিবীর বুকে? 

মা যদি জান্নাত হয় 

তবে কেনো বৃদ্ধাশ্রমে রয়? 

মা, হয় জান্নাতের মণি 

আজ শপথ নেও তুমি, 

আর যেন না হয় ঠিকানা 

বৃদ্ধাশ্রমে কোনো মা জননীর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...