বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বন্ধু নেই

 মানুষের কতকিছু থাকে 

বন্ধু থাকে 

প্রেমিক থাকে প্রেমিকা থাকে, 

অভিমান করে 

রাগ হলে চুপটি করে বসে থাকে 

আর আমার কিছুই নেই। 

রাগ করি না 

রাগ করার মানুষ নেই 

অভিমান করি না 

অভিমান করার মানুষ নেই 

মন খারাপ করি না 

মন থাকলে না মন খারাপ হবে, 

তাই বসে থাকতেও পারি না 

শুধু ছুটাছুটি করি 

কোথায় যেনো মানুষটি। 

সুখ দুঃখ বলে চ্যাচিয়ে কান্না করি না 

দুঃখ পেয়ে অবাক হই না, খুব হাসি 

কারণ দুঃখ দেখার মানুষ নেই, 

মানুষের কতকিছু থাকে 

টাকা থাকে 

বাড়ি থাকে গাড়ি থাকে 

ঘরে সুন্দর নারী 

আর আমার ভালোবাসার মানুষ নেই 

নেই বন্ধু। 

বড্ড আমার হাসি পায় 

দেখে আজব দুনিয়া হায়, 

মানুষগুলো কেমন জানি! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়াবী এক আয়না

 মানুষে কতকিছু চায়  মানুষে কত কি পায়  আবার পায় না পায় না  এই মানুষে  মায়াবী এক আয়না আয়না।  এই মানুষে গড়ে  আবার এই মানুষে ভাঙে  হায়রে এই মানু...