বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বাবা আমার বাবা

 ক্যান আমার সাথে 

তুমি কথা বলো না, 

খোকা বলে আমায় 

ক্যান তুমি ডাকো না? 

বাবা আমার বাবা। 

সবার বাবা আছে 

ভালোবেসে ডাকে কাছে, 

আমার বাবা আমায় ছেড়ে 

ঘুমিয়ে আছে মাটির ঘরে, 

তাই বুঝি আমার কথা 

এখন তার মনে ধরে না। 

বটবৃক্ষের মত রাখতে আমায় 

দিয়ে তুমি ছায়া, 

আমি এখন কষ্টে আছি 

হারিয়ে তোমার মায়া, 

বাবা আমার বাবা। 

যাদের বাবা আছে 

ভালোবেসে রাখে কাছে, 

সন্তান তবু নাহি বুঝে 

বৃদ্ধাশ্রমে রেখে আসে 

বোকা কিছু খোকা যে! 

সন্তান থাকতেও একদিন 

তারা আর বাবা ডাক 

শুনতে পাবে না, 

বৃদ্ধাশ্রমে নয় বাবার ঠিকানা 

হোক সন্তানের অন্তরে 

করি এই কামনা। 

আমি আজ কষ্টে আছি 

হারিয়ে জন্মদাতা, 

বাবা আমার বাবা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...