বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

অবহেলা

 হাসি মুখে থাকে শিশু 

হাসিতে ভরা প্রাণ, 

আনন্দে গায় এই শিশুরাই 

আগামীর জয় গান। 

শিশুরা চায় আদর 

শিশুরা চায় ভালবাসা, 

এই আদর ভালবাসা নিয়ে 

শিশুরা গড়ে স্বপ্নের বাসা। 

শিশুদের অবহেলা করিওনা কেউ, 

শিশুদের মুখে হাসি দেখে 

ভুলে যাই মনের দুঃখ 

থেমে যায় কান্নার ঢেউ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...