বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

আজো কাঁদে

 কাঁদে বাঙালি আজো কাঁদে 

যখন তার কথা ভাবে, 

জপে বাঙালি জপে 

বঙ্গবন্ধুর নাম জপে বঙ্গবন্ধুর নাম জপে। 

এসেছিলো অসহায় বাঙালির 

দুঃখ ঘুচে দিতে, 

এসেছিলো বাঙালির মুখে হাসি ফোটাতে। 

যদি আজ বঙ্গবন্ধু থাকতো 

বাঙালি সুখী হতো, 

কে গরীব কে ধনী 

ভেদাভেদ নাহি রতো। 

পনেরো আগস্ট কালো রাতে 

কোন পাষানের দলে, 

করলো এমন নিষ্ঠুর আচরণ 

এই বাংলার জমিনে। 

শোকে ভরে গেলো বাঙালির অন্তর, 

জপে বাঙালি জপে বঙ্গবন্ধুর নাম জপে। 

কাঁদে বাঙালি আজো কাঁদে 

পনেরো আগস্ট কালো রাতে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...