বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

নারীর চোখে অশ্রুজল

 গতকাল স্বপ্নে দেখেছি 

তোমাদের চোখে হাসি দেখেনি 

দেখেছি অশ্রুজল। 

কাপুরুষ করেছে ধর্ষণ! 

আমি দেখেছি 

নারীর চোখে অশ্রুজল। 

আজো বহু নারী হয় ধর্ষণ নির্যাতন 

হিংস্র পশুদের হাতে হয় লাঞ্ছিত 

নেই কোন বিচার! 

মা- কেন চাও বিচার? 

ক্ষমতা যার আইন তার, 

এ- আজ সমাজ। 

নারী জাতি হয় যদি মা জাতি 

নারী জাতি কেন হয় ধর্ষণ নির্যাতনের শিকার? 

গতকাল স্বপ্নে দেখেছি 

তোমাদের চোখে হাসি দেখেনি 

দেখেছি অশ্রুজল। 

নারীর কোলে জন্ম আমার 

আর নয় নারী অবহেলা, 

মা- হয় বন্ধু সকাল বিকালবেলা। 

হে নারী, 

আদায় করো তোমাদের অধিকার 

সত্য- ন্যায়ের পথে হেঁটে, 

উজ্জল করো জীবন তোমার। 

গতকাল স্বপ্নে দেখেছি 

তোমাদের চোখে হাসি দেখেনি 

দেখেছি অশ্রুজল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ছেড়ে যাওয়ার যুগে

 ভালোবাসা কি?  —এইযে দৈনিক তোমার খোঁজ নিচ্ছে, তোমার  ভালো মন্দ জিজ্ঞেস করছে, তোমার সাথে কথা  বলে শান্তি পাচ্ছে, তোমার জন্য তার হৃদয় পুড়ছে  ম...