শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ব্যবসা

 চলছে ব্যবসা হরদম 

ব্যবসার বাজার গরম, 

আজ ব্যবসার হচ্ছে উন্নতি 

হারিয়ে সততা ন্যায় নীতি। 

বিষাক্ত ফরমালিন খেয়ে বাঁচি 

মানুষ কি মরেনা, মরেনা? 

এক লিটার তৈল কিনলে 

পঞ্চাশ-একশ গ্রাম 

খেয়ে ফেলে বাতাসে! 

চলছে ব্যবসা হরদম 

ব্যবসার বাজার গরম, 

কৃষকের ঝরে ঘাম 

পায় কি তারা ফসলের ন্যায্য দাম? 

নীরবে তারা কাঁদে,

মহাজনের বউ- 

সোনার গয়না পরে হাসে। 

বাড়ে যদি নয় টাকা 

অনেক কষ্টে কমে ছয় টাকা, 

বাকি টাকা কার পকেটে? 

আজ ব্যবসার হচ্ছে উন্নতি 

হারিয়ে সততা ন্যায় নীতি। 

ব্যবসার বাজার গরম 

চলছে ব্যবসা হরদম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...