বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ভালোবাসি

 নাইবা হলে তুমি মোর জীবনে 

আছগো তবুও তুমি মোর হৃদয়ে, 

থাকোগো তুমি যতদূরে 

আছগো তুমি মোর হৃদয় জুড়ে। 

খোঁজে দেখো বন্ধু তুমি, 

আমি আছি আজো হয়ে তোমার সাথী। 

আমার নিঃশ্বাসে তুমি 

আমার চিন্তায় তুমি 

আছো তুমি চেতনায়। 

একদিন দূর আকাশের তারার মতো- 

জ্বলে জ্বলে নিবে যাবো আমি, 

নিবে যাবে মোর ঘরের বাতি 

হবোগো আমি মৃত্যু পথের যাত্রী। 

তবুও বলছি ওগো তোমায়- 

ভালোবাসি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...