শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

তোমার তুলনা বন্ধু তুমি নিজে

 তুমি আমার কাছে প্রিয় 

প্রিয় একজন, 

তোমাতে ভাবিয়া রই 

আমি সারাক্ষণ। 

তুমি বিনে ত্রিভুবনে 

কেউ নেই আমার, 

চোখ জলে ভিজে যায় 

তুমি দূরে গেলে হায়। 

চাঁদের আলো ভারি সুন্দর 

পাশে রইলে তারা, 

তুমি রইলে পাশে আমার 

মন হয় আনন্দে আত্মহারা। 

চোখ দুটো বন্ধ করলে, 

দেখি আমি তোমায়। 

তোমার তুলনা চাঁদের সাথে নয় 

নয় ফুলেরও সাথে, 

তোমার তুলনা বন্ধু তুমি নিজে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...