বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বুঝবে তুমি একদিন

 বুঝবে তুমি সেইদিন 

হারিয়ে যাবো আমি যেইদিন, 

কি ছিলাম আমি তোমার কাছে 

বুঝবে তুমি সেইদিন। 

নয়নেতে মায়া দেখিয়ে 

কি হবে আর? 

অন্তরেতে মায়া যদি 

না থাকে তোমার। 

রাত শেষে সকাল হবে 

ফুল ফুটবে, সূর্য উঠবে 

শুধুই আমি থাকবোনা 

তোমার পাশে সেইদিন, 

বুঝবে তুমি একদিন। 

বটবৃক্ষের মতো ছায়া দিয়ে 

রেখে ছিলাম হৃদয়ে আমি তোমায়, 

বুঝবে তুমি সেইদিন 

হারিয়ে যাবো আমি যেইদিন। 

তুমি রবে, আমি রবোনা একদিন 

কেঁদো না তুমি সেইদিন, 

পৃথিবীটা আজ তোমার কাছে রঙিন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...