বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

প্রদীপ

 প্রভু আমার আমি করে, 

সবে মরে! 

বিশ্ব ভুবন শুধুই তোমার- 

আমার আমি নাহি গো। 

ধরি গো তোমার চরণ 

প্রভু ক্ষমা করো মোরে, 

ডাকিবো তোমায় 

এসেছিলুম স্বীকার করে 

ভুলে রয়েছি ভবের মায়ায় পড়ে। 

প্রভু কাম-গন্ধে মেতে রইলুম 

তোমার গন্ধ নাহি নিলুম। 

বৈশাখি ঝড় তুফান 

নদীর মাঝে উঠে যদি মহান, 

আমি কিভাবে দেব পারি! 

তুমি যদি না হও নায়ের কান্ডারী। 

প্রভু শুনেছি এ ভবে 

তোমার নাম জপিলে, 

উদ্ধার করো তুমি হয়ে রহিম রহমান। 

ওগো প্রভু দয়াময়, 

আমার অন্ধকার ঘরে 

জ্বালাও তোমার আলোর প্রদীপ। 

তুমি যদি তোমার নিজ গুণে 

নাহি করো দয়া, 

থাকবো আমি- 

অন্ধকার ঘরে পতিত হইয়া। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...