বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

প্রেম দাও আমায়

 প্রিয় তোমারি হৃদয়ে 

ভালোবাসায় গড়বো আমি 

প্রেমের এক প্রেম মহল, 

তুমি আমার শুধুই আমার 

হবেনি গো আমার? 

প্রিয় প্রেম দাও আমায়। 

প্রিয় হৃদয় দেয়ালে লিখেছি তোমার নাম 

ভালোবাসা দিয়ে আলোকিত করবো- 

অন্ধকার হৃদয় আমার, 

প্রিয় প্রেম দাও আমায়। 

প্রিয় তোমারি কাজল কালো চোখ 

তোমারি গোলাপ রাঙা ঠোঁট, 

তোমারি চুলের সুবাস 

কারিলো হৃদয় আঁখি আমার 

প্রিয় প্রেম দাও আমায়। 

প্রিয় তোমারি মধুময় কন্ঠের বুলি 

আমারি হৃদয়ে শুনি, 

দেখিলে তোমায়- 

প্রাণ বাঁচে আমার! 

প্রিয় প্রেম দাও আমায়। 

আজ বসন্তের ফুলগুলো 

ছুঁতে চায় তোমায়, 

কোকিলের সুরে বলে 

প্রিয় প্রেম দাও আমায়। 

প্রিয় আমার মাঝে নেই প্রেম 

আমি যে প্রেম ভিখারী, 

মরিবো যদি গো- 

নাহি পাই তোমায়! 

প্রিয় প্রেম দাও আমায় 

প্রেম দাও আমায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...