শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

শ্রেষ্ট গাড়ি

 যারা আজ সাজিয়াছে তোমার চির আপন 

তারাও যাবে ছেড়ে একদিন মায়ার বাঁধন। 

শুনরে আমার মন, আসার যাওয়ার পথে- 

কেউ কারো নয়, যে যার মতো রয়। 

দেখো তোমার নিজ ঘরে- 

অর্পূব সাজে, কে যেন খেলা করে! 

রয়েছো ভুলিয়া তুমি তাহারে, 

করোনি স্মরণ নিজ ঘরে। 

তোমাতে থাকিয়া সে ভাবে তোমারে। 

শুনরে আমার মন, আসার যাওয়ার পথে- 

কেউ কারো নয়, যে যার মতো রয়। 

যাবে উড়ে যেদিন 

কাঁদবে তুমি সেদিন, 

আসবে নিতে শ্রেষ্ট গাড়ি দিয়ে 

থাকবে তুমি মাটির ঘরে 

সাদা কাপড় পড়ে। 

যারা আজ সাজিয়াছে তোমার চির আপন 

তারাও যাবে ছেড়ে একদিন মায়ার বাঁধন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

৷৷দয়াল মায়ের জন্মদিন৷৷

আনন্দে আজ আত্মহারা  গায় পাখিরা জয় গান,  দয়াল মায়ের শুভ জন্মদিনে  নুর কদমে লাখো সালাম।  শুভ শুভ শুভদিনে  দয়াল মায়ের নুর কদমে  করি প্রার্থণা, ...