শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মাদক ছুঁইয়ো না

 মাদক ছুঁইয়ো না, মাদক খেওনা। 

মাদককে করো ঘৃণা- ভাই! 

নইলে সমাজ করবে ঘৃণা, 

মাদক ছুঁইলে তোমায়। 

আজ মিথ্যে মহলে 

হাবা হয়ে খাচ্ছো তুমি ইয়াবা! 

নিজেকে ভাবো জ্ঞানী। 

যে হাতে নিয়েছো মাদক তুমি 

যে মুখে খাচ্ছো মাদক তুমি, 

একবারও কি ভেবে দেখেছো 

সমাজের চোখে তুমি কতটুকু দামি? 

মাদককে ঘৃণা করে যারা 

মাদক থেকে দূরে থাকে যারা, 

জ্ঞানের জ্ঞানীই তারা। 

মাদক ছুঁইয়ো না, মাদক খেওনা। 

মাদককে করো ঘৃণা- ভাই। 

বাবা মায়ের ভালোবাসা কোনো দিনই পাবেনা! 

মাদক ছুঁইলে হায়। 

চলো সময়কে কাজে লাগাই ভাই 

সময়ের চেয়ে নাকি- 

জীবনের মূল্য অনেক বেশি! 

এসো মাদককে ঘৃণা করি, 

জীবনকে ভালোবাসি- 

নিজেকে ভালোবাসি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...