বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

নিরাপদ মানুষ চাই

 আজ মরছে ছাত্র-ছাত্রী 

কাল মরবো আমরা, 

এভাবে আর কতকাল চলবে 

ক্ষমতায় থাকা আমলা? 

প্রশ্ন আছে- উত্তর নেই! 

বেপোরোয়া গাড়িচালক হত্যাকারীর সমান, 

এদের বিচার চাই। 

৫২-তে আমরা ছিলাম, ছিলাম ৭১-এ 

১৮-তেও আমরা আছি, 

চল ভাই ভয় নাই রাজপথে। 

আজ গাড়িচালক আজরাইলের সমতুল্য! 

দাবি একটাই চাই এদের বিচার। 

নিরাপদে হাঁটি কি-করে ভাই! 

নিরাপদ মানুষ নাই 

নিরাপদ সড়ক নাই, 

দাবি আমাদের একটাই 

নিরাপদ সড়ক চাই। 

দাবি আমার একটাই 

নিরাপদ মানুষ চাই। 

আন্দোলন মোদের শান্তিপূর্ণ 

নয় ভাঙচুর নয় দ্বন্দ্ব, 

দাবি আমাদের একটাই 

নিরাপদ সড়ক চাই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...