বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

তোমার পৃথিবীতে

 আমি চাঁদ হয়ে আলো দেবো 

তোমার পৃথিবীতে, 

আলো হয়ে হাসবো আমি 

তোমার আঁধার ঘরে। 

আমার আলোতে দেখবে তুমি 

তোমার আঁধার ভুবন, 

তোমার আঁধার ঘরে দেখবে তুমি 

আমার আলোতে- আমি তোমার আপন। 

আমি চাঁদ হয়ে আলো দেবো 

তোমার পৃথিবীতে। 

তোমায় কত ভালোবাসি 

বুঝবে তুমি সেদিন, আমার আলোতে- 

তোমার আঁধার ঘর রঙিন হবে যেদিন। 

তোমায় কত ভালোবাসি 

বুঝবে তুমি সেদিন, 

প্রিয়! তোমার ভুবনে- 

আমি থাকবোনা যেদিন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...