বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

বাবা ভালোবাসি

 গা থেকে ঝরে ঘাম 

করে যাও সংগ্রাম 

জীবন যুদ্ধের ময়দানে, 

থাকো যদি পাশে 

হৃদয় আনন্দে ভাসে। 

মাকে বলো ভালোবেসে 

এ আমার সোনার চাঁদ, 

চন্দ্র সূর্য দিয়ে যায় আলো 

তার চেয়ে বেশি 

বাবা তুমি বাসো ভালো। 

বাবা তুমি সেরা 

তুমি হও শ্রেষ্ঠ, 

তোমার তুলনা হয়না 

কিছুর সাথে গো। 

বাবা একটি দিন নয় 

প্রত্যেক দিন যেন হয়, 

বলতে পারি তোমায় 

বাবা ভালোবাসি- বাবা ভালোবাসি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সে কত ভাগ্যবান

 আকাশে জমেছে মেঘ  বৃষ্টি হবে বলে  সে কত ভাগ্যবান  ভিজেছে তোমার জলে,  আমি হয়তো পথের ধূলো  পথে ঘাটে উড়ে  এখানে সেখানে থেকেছি পড়ে  কেউ নেয়নি তু...