শনিবার, ১৬ মে, ২০২৬

৷৷দয়াল মায়ের জন্মদিন৷৷

আনন্দে আজ আত্মহারা 
গায় পাখিরা জয় গান, 
দয়াল মায়ের শুভ জন্মদিনে 
নুর কদমে লাখো সালাম। 

শুভ শুভ শুভদিনে 
দয়াল মায়ের নুর কদমে 
করি প্রার্থণা, 
মাগো তোমার নুরের কদম 
ছাড়া আমায় কইরো না। 

দয়াল মাগো, 
তোমার নুরের পরশ পেয়ে 
পাপী হয় নেকি, 
বোবা পায় মুখে ভাষা 
অন্ধে পায় চোখে জ্যোতি। 

মাগো তুমি আশেক কুলের নয়নমণি 
আশেকগণের প্রাণ, 
চোখ থাকিতে অন্ধ যারা 
গায় না তারা তোমার নামের গান। 

যেথায় মুর্শিদ দেওয়ানবাগী 
সেথায় আছো মাগো তুমি, 
যুগে যুগে এসেছ হয়ে 
সূফী সম্রাটের সফর সঙ্গিনী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...