শুক্রবার, ১৫ মে, ২০২৬

বলছি না কবি

 গোলাপের কথা আমি 

বলছি না কবি, 

আমার হৃদয় মাঝে চেয়ে দেখি 

কি সুন্দর এক ছবি। 

শুদ্ধ মানুষ শুদ্ধ অন্তর যার 

সে দেখে রূপ চমৎকার 

দিনে অন্ধকার, রাতে আলোর ছবি 

দেখতে হলে মানুষ হও কবি 

আমার হৃদয় মাঝে চেয়ে দেখি 

কি সুন্দর এক ছবি। 

মানুষ বিনে মানুষ মরে 

মানুষকেই মানুষ করে, 

সঠিক মানুষ খুঁজে পেলে 

তারে হৃদয়ে আঁকি, 

গোলাপের কথা আমি 

বলছি না কবি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...