শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বিশ্বাস ভক্তি দিয়া

 কানাদের সঙ্গে যদি তর্ক করি

শুধুই হবে সময় নষ্ট

কানারা করছে রে ভাই

কত জনের ঈমান নষ্ট

ওরা লেবাস পইরা

গাট্টি লইয়া

ছুটে রে ভাই এক প্রান্ত থেইকা

আরেক প্রান্তে গিয়া

তবু না পায় খোদার দেখা

নবির ছবি

এ যেন এক ভণ্ডামি

কানাদের সঙ্গে যদি তর্ক করি

শুধুই হবে সময় নষ্ট

কানারা করছে রে ভাই

কত জনের ঈমান নষ্ট

কালাম পাকে প্রমাণ আছে

আমার মাওলা থাকে মুমিনের সাথে

নবির সান্নিধ্য ছাড়া

মুমিন হয় নাই কোনো সাহাবী

উছিলা ধর রে অধম

কর রে সাধন

দেখবি নবির ছবি

কালীর কিতাব মুক্তি দেয় না

এগুলো মানুষের লেখা

বিশ্বাস ভক্তি দিয়া

কালীর কিতাব বুকে লইয়া

ধর গিয়া জিন্দা কিতাব

সে দেখাবে আল্লাহ নবি

কানাদের সঙ্গে যদি তর্ক করি

শুধুই হবে সময় নষ্ট

কানারা করছে রে ভাই

কত জনের ঈমান নষ্ট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়াবী এক আয়না

 মানুষে কতকিছু চায়  মানুষে কত কি পায়  আবার পায় না পায় না  এই মানুষে  মায়াবী এক আয়না আয়না।  এই মানুষে গড়ে  আবার এই মানুষে ভাঙে  হায়রে এই মানু...