মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

উড়িয়া সেই দেশে যাইতাম

 মন আমার হতে চায় পাখি 

ডানার অভাবে ঝরে দুই আঁখি 

মন আমার হতে চায় পাখি। 

যদি পাখি হতে পারতাম 

উড়িয়া সেই দেশে যাইতাম 

যে দেশে নাই দুঃখের ডাকাডাকি 

মন আমার হতে চায় পাখি। 


মন আমার হতে চায় মানুষ 

মনুষ্যত্বের অভাবে 

লোভী জীবন হয়েছে বেহুশ 

মন আমার হতে চায় মানুষ। 

যদি মানুষ হতে পারতাম 

মানুষের সেই দেশে থাকতাম 

যে দেশে নাই অমানুষের মাখামাখি 

মন আমার হতে চায় মানুষ কবি। 


মন আমার মনের মানুষ খুঁজি 

মনের মানুষের অভাবে 

হয়নি আজও তাহার ছবি আঁকি 

মন আমার মনের মানুষ খুঁজি। 

যদি মনের মানুষ খুঁজে পাইতাম 

প্রেমের ছবি আঁকতাম 

ওরে তাহার ছবি আঁকাতাম 

সেই রূপে নিজেরে দেখি 

মন আমার হতে চায় ছবি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...