শুক্রবার, ১৩ জুন, ২০২৫

আমার জন্মদাতা পিতার কিছু কথা

 কারো সাথে কথা বলতে ইচ্ছে না হলে চুপ হয়ে যাও কিন্তু মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলো না, মানুষের মাঝে আল্লাহ থাকে, মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। 


—২ 

গরিবের মেয়ে বিয়ে করবে ভুলেও ফকিন্নি মেয়েকে বিয়ে করবে না, জাত ফকিন্নি মেয়ে তোমাকে শান্তি দিবে না কিন্তু গরিবের মেয়ে তোমার কষ্ট বুঝবে। 


—৩ 

পকেটে টাকা না থাকলে না খেয়ে থাকো তবু বাকি খেওনা, বাকি খাওয়ার অভ্যাস যদি স্বভাবে চলে আসে তুমি ঋণী হবে, ঋণ করার চাইতে না খেয়ে থাকা উত্তম। 


—৪ 

মানুষ যদি ঘৃণা করে করতে দাও তুমি ফুল দিও, ফুল ভালোবাসা ছড়ায় আর ঘৃণা মানুষের হৃদয়কে কলুষিত করে। 


—৫ 

যারা অনুশোচনাহীন অকৃতজ্ঞ তারা হচ্ছে হৃদয়হীন মানুষ, যদি তুমি ভালো থাকতে চাও ঐসকল মানুষদের থেকে দূরে থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

৷৷দয়াল মায়ের জন্মদিন৷৷

আনন্দে আজ আত্মহারা  গায় পাখিরা জয় গান,  দয়াল মায়ের শুভ জন্মদিনে  নুর কদমে লাখো সালাম।  শুভ শুভ শুভদিনে  দয়াল মায়ের নুর কদমে  করি প্রার্থণা, ...