মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

অধম ছাড়া কে আর আছে দুনিয়ায়

 অধম বলে বন্ধু তুমি

ভালোবাসো নি আমায়

অধম ছাড়া কে আর আছে দুনিয়ায়

বলো বন্ধু আমায়

অধম ছাড়া কে আর আছে দুনিয়ায়।

কত অধম মসজিদ ঘরে

হাত তুলিয়া প্রার্থনা ধরে

আবার কেহ মসজিদের বাহিরে

থালা লইয়া সাহায্য চায়

জগত জুড়ে সবাই অধম

অধমের আছে যে দম

তাই তো বলেছি ভালোবাসি তোমায়

অধম ছাড়া কে আর আছে দুনিয়ায়

বলো বন্ধু আমায়।

দমের ঘরে মহাজন

কেউ বুঝে কেউ বুঝে না যখন

দম থাকিতে আমি অধম

ভালোবাসি তোমায়

অধম ছাড়া কে আর আছে দুনিয়ায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...