মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ইশকুলেতে যাই

 আয় বন্ধুরা আয় ইশকুলেতে যাই 

ইশকুলেতে গিয়ে বিদ্যা শেখবো তাই। 

হৃদয়েতে বিদ্যা আমরা করবো ধারণ 

বাবা মা হবে খুশি খেলাধুলাতে নেই বারণ। 

ইশকুলেতে যাই আমরা ইশকুলেতে যাই 

কী পড়ে জ্ঞানী হওয়া যায় জানতে তাই।

কীভাবে সূর্যের মতো জ্বলে ওঠা যায় 

কীভাবে চাঁদের মতো আলো দেয়া যায় 

ইশকুলেতে গিয়ে তাই শেখবো ভাই। 

আয় বন্ধুরা আয় ইশকুলেতে যাই 

ইশকুলেতে গিয়ে সোনার মানুষ হবো ভাই। 

হৃদয়েতে বিদ্যা আমরা করবো ধারণ 

বাবা মা হবে খুশি খেলাধুলাতে নেই বারণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার তা অজানা

 দূর থেকে দেখে গেছি বহু বছর,  অথচ মন চেয়েছে সামনে গিয়ে জিজ্ঞেস করি আপনার কি খবর।  আমার সে সাহস হয়নি আর, কারণ দূরে রাখার কৌশল জানা ছিল আপনার,...