মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

দেবতা লজ্জিত

 রোহিঙ্গা পরিচয় নয় 

মানুষ পরিচয় যেন হয়, 

ঘরে ঘরে আগুন 

হৃদয় ঘর জ্বলছে দ্বিগুণ। 

মুখে মুখোশ হাতে অস্ত্র  

মারছে মানুষ শত শত, 

যেন নরকের মেলা 

রক্ত নিয়ে করে হলি খেলা। 

কাঁদিস কেন ভাই 

আমি বাঁচতে চাই। 

মানুষ হত্যায় কি হবে কোনো লাভ? 

দেবতা বলে জীব হত্যা মহাপাপ। 

কোন কিতাবে আছে 

মানুষ হত্যা করিলে ধর্ম বাঁচে? 

লজ্জিত দেবতা লজ্জিত! 

মানুষ হইয়া মানুষকে করে যখন নির্যাতিত। 

সকল ধর্মে পাবে কুল 

মানব সেবা ধর্মের মূল। 

না জানিয়া ধর্ম 

শিক্ষা নিয়েছে ভুল, 

না মানে ধর্ম গুরু 

না মানে প্রভু। 

মানব প্রেমিকদের একই কথা 

কোথায় সেই মানবতা? 

যে আদরে ঘুচে যাবে 

রোহিঙ্গাদের সকল ব্যথা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...