মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

প্রিয় মুখ

 কারো মায়ার বাঁধনে 

আমি বাঁধা নাহি রবো, 

তুমি যদি বলো 

হাসি মুখে চলে যাবো। 

আকাশ আঁধার বলে 

সকলের ঘরে বাতি জ্বলে, 

মনের ঘর আঁধার কালো 

নাহি জ্বালে কেহ আলো। 

তুমি নেই, নেই আমার কিছু 

তুমিই আমার, তোমায় পেতে- 

ঘুরি তোমার পিছু পিছু। 

যতবার তোমায় মনে করি 

ততবার তোমার প্রেমে পড়ি, 

মরিগো আমি বারে বার মরি। 

কত যে প্রিয় ঐ মুখ 

আঘাতেও আমি পাইগো সুখ! 

তুমি যদি বলো 

হাসি মুখে চলে যাবো, 

দেখে তোমার ঐ প্রিয় মুখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...