মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

আমার কোন দুঃখ নেই

 আমার কোন দুঃখ নেই 

দুঃখ আবার কী? 

দুঃখকে আমি মাটি চাপা দিয়েছি 

যেদিন তোমায় সুখের 

পালকিতে চড়তে দেখেছি। 

আমার কোন দুঃখ নেই 

আমি তোমার দুঃখে হয়েছি দুঃখী 

তোমার সুখে হয়েছি আমি সুখী, 

তুমি কাঁদলে আমি কাঁদি 

তুমি হাসলে আমি হাসি 

দুঃখ আবার কী? 

তুমি শিখিয়েছো আমি শিখেছি 

কিভাবে ভালোবাসাবাসি 

আজ ভুলতে পারো তুমি 

আমি ভুলিনি, 

দুঃখকে আমি মাটি চাপা দিয়েছি 

যেদিন তোমায় সুখের 

পালকিতে চড়তে দেখেছি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়াবী এক আয়না

 মানুষে কতকিছু চায়  মানুষে কত কি পায়  আবার পায় না পায় না  এই মানুষে  মায়াবী এক আয়না আয়না।  এই মানুষে গড়ে  আবার এই মানুষে ভাঙে  হায়রে এই মানু...