মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

আমি নুসরাত বা তনু নই

 দাদীর কবরের পাশে শুয়ে আছে নুসরাত 

আমরা ফেসবুক কাঁপাচ্ছি 

ধর্ষক মহাসুখে আপেল কমলা খেয়ে 

কারাগারে ঘুমাচ্ছে 

হঠাৎ একদিন সবাই চুপ হয়ে যাবে 

তনুর মত, 

এটা কোনো নতুন কথা নয় 

ক্ষমতা যার আইন তার 

বিচার চেয়ে লজ্জা দিবেন না কেউ 

আমি লজ্জিত নই। 

ধর্ষক কারাগারের বাহিরে ঘুরে 

অমানুষগুলো মানুষের মুখোশ পরা 

ভুলে যাবেন না দাদা 

এটা কোনো নতুন কথা নয় 

আগেও এমন বহু মেয়ে হয়েছে ধর্ষণ, 

মা মেয়ে হয়নি কি ধর্ষণ 

হয়নি কি শিশু নির্যাতন এদেশে 

কয়জনা পেয়েছে বিচার? 

ভুলে যাবেন না দাদা 

এটা কোনো নতুন কথা নয় 

বিচার চেয়ে লজ্জা দিবেন না কেউ 

আমি নুসরাত বা তনু নই। 

অনেকে বলেছে ক্ষমা করে দিস বোন 

তোকে বাঁচাতে পারিনি তাই 

হাস্যকর কথা আজ বলতে চাই না ভাই, 

বাংলার নারী আমি 

আমি মেয়ে আমি শিশু 

নিরাপদ জীবন চাই 

চাই নিরাপদ দেশ 

আমি নুসরাত বা তনু নই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...