মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

কথাগুলো অধমের

 ১. 

তুমি মানুষ হও। 

আমি তো মানুষের ঘরে জন্ম নিয়েছি, 

আবার মানুষ হতে হবে কেনো? 

বাঘের ঘর থেকে বাঘের বাচ্চা জন্ম নেয় 

বিড়ালের ঘর থেকে বিড়ালের বাচ্চা জন্ম নেয়, 

কিন্তু মানুষের ঘর থেকে মানুষের বাচ্চা জন্ম নেয় না। 

তাই, তুমি মানুষ হও।


২. 

মনটা যদি ময়লার ডাস্টবিন হতো তাহলে হিংসা অহংকার, ঘৃণা রাখতাম 

কিন্তু এইটা মহাসম্পদ তাই এখানে ভালোবাসা রাখি।


৩. 

দুঃখের মাঝে মহা-মূল্যবান আনন্দ লুকিয়ে থাকে, 

অন্যের উপকার করিলে তাহা উপলদ্ধি করা যায়।


৪. 

যার হৃদয় পবিত্র ময় 

তার চরণধুলিও প্রিয় হয়।


৫. 

মন যদি শুদ্ধ হয় শুদ্ধ হবে তুমি, 

তোমার মাঝেই খুঁজে পাবে আমি।


৬. 

আনন্দ তাহা নয় 

যাহা তুমি পাও, 

আনন্দ তাহা হয় 

যাহা তুমি অন্যকে দাও।


৭. 

হৃদয়ে যদি না থাকে আলো 

চেহারা যতই হোক ভালো 

থাকবে তুমি চিরকাল কালো।


৮. 

অমানুষ হয়ে বাঁচার চাইতে 

মানুষ হয়ে মরে যাওয়া অনেক ভালো।


৯. 

সমাজ নদীতে তোমাকে ডুবিয়ে মারার জন্য 

সাপ কুমির স্বার্থবাদী হিংস্র প্রাণী অনেক আছে, 

তুমি তোমার লক্ষ্য ঠিক রেখে মানব তরী বেয়ে যাও। 

শ্রম আর লক্ষ্য ঠিক থাকলে তরী ডুবানোর ক্ষমতা কারোর নেই। 


 

১০. 

প্রেম বিহীন ডাক আমার মাওলা শুনে না, 

বিশ্বাসই প্রেম, প্রেমই খোদা।


১১. 

পিতা মাতাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের কপাল পোড়া, 

সন্তান থাকতেও একদিন বাবা ডাক শুনতে পাবে না ওরা।


১২. 

মরার পরে মানুষকে মহামানব না বানিয়ে বেঁচে থাকতে কদর করেন।


১৩. 

উছিলা বিহীন আল্লাকে তালাশ করিলে 

নছিবে জিলাপি মিলে আল্লা মিলে না।


১৪. 

যে মুর্শিদের অধীনে চলে 

তার অহংকার করা সাজে না, 

কারণ মুর্শিদ অহংকার দমন করার শিক্ষা দেয়।


১৫. 

সকল মহামানব একই সুতায় গাঁথা, 

তাঁরা কখনো জাত-ধর্ম নিয়ে ঘামায় না মাথা।


১৬. 

আমার জন্মের গন্ধ লেগে আছে 

আজো মায়ের আঁচলে, 

আমরা সন্তান স্বার্থপর 

মুখ থেকে মুছে ফেলি মায়ের বুকের দুধ!


১৭. 

যার চিন্তা ভাবনা সুন্দর হয় 

তার জীবনটাও সুন্দরময়।


১৮. 

আপনি লোভকে দমন করেন, 

নয়তো লোভ আপনাকে দমন করবে।


১৯. 

জীবনে যা পেয়েছেন সব বোনাস পেয়েছেন 

আপনি যা হারিয়েছেন তাও বোনাস 

কারণ না হারালে কিছু পাওয়া যায়না।


২০. 

যার ভিতরে মানুষের প্রতি ভালোবাসা নেই 

তার ভিতরে মাতৃভূমির প্রেমও নেই 

নেই তার ভিতরে আল্লা ও রাসুলের ভালোবাসা। 


 

২১. 

বেঁচে থাকলে গুণ গুলো হয় দোষ, 

মরে গেলে দোষ গুলো হয় গুণ।


২২. 

যার মায়া আছে তার কিছুই নেই, 

যার মায়া নেই তার সবই আছে।


২৩. 

মৃত্যু ঈমানদারের জন্য আর্শিবাদ 

আর বেঈমানের জন্য অভিশাপ।


২৪. 

দুনিয়াটা পরীক্ষা হল, জন্মের শুরু থেকে- 

মৃত্যুর শেষ প্রান্ত পর্যন্ত পরীক্ষা দিতে হয়।


২৫. 

একজন চরিত্রহীন মানুষের টাকার বস্তা টানার চেয়ে 

একজন চরিত্রবান মানুষের পায়ের জুতা টানা অনেক ভালো।


২৬. 

যে শিক্ষা গুরুকে সম্মান করে, 

সে শিক্ষার আলোতে প্রকৃত আলোকিত মানুষ হতে পারে।


২৭. 

পাপের জন্ম দেহ থেকে নয়, 

পাপের জন্ম মন থেকে হয়।


২৮. 

তুমি যদি তোমার হৃদয়কে আলোকিত করতে পারো 

সারা পৃথিবী তোমার জন্য আলোকময়।


২৯. 

যাদের মধ্যে মনুষ্যত্ব নেই তাদেরকে মানুষ বলে 

মানুষকে লজ্জা দিয়েন না, কারণ পবিত্র গ্রন্থে এদের পশু বলা হয়।


৩০. 

যার চিন্তা যেমন 

তার কাছে আমি তেমন।


৩১. 

নামের আগে সূফী থাকলে সূফীর পোশাক পরলে 

প্রকৃত সূফী হয়না, চরিত্রে সূফী হতে হয়।


৩২. 

বড় হওয়াটা জীবনে বড় কিছু নয় 

সৎ ভাবে বেঁচে থেকে মৃত্যুবরণ করাটাই বড়। 


 

৩৩. 

যার অন্তর ঘুমিয়ে আছে 

তার ইশ্বরও ঘুমিয়ে থাকে, 

জাগ্রত চক্ষু দিয়ে ইশ্বর দেখা যায়না 

ইশ্বর দেখিতে হয় অন্তর চক্ষু দিয়ে।



৩৪. 

শুধু আয়না মুছলে ময়লা যায় না 

চেহারার ময়লাও মুছতে হয় 

নইলে নিজেকে অপরিস্কার দেখায়।


৩৫. 

যে দেওয়ানবাগীকে পেয়েও- 

ঠিক মত ভালোবাসতে পারল না, 

সে কাউকেই ভালোবাসতে পারল না।


৩৬. 

বই পড়ে জ্ঞানী হওয়া যায় মানুষ নয় 

যদি মানুষ হওয়া যেতো 

শিক্ষিত মানুষের কর্মকাণ্ড এতো জঘন্য হতো না! 


৩৭. 

হৃদয়ে যার প্রেম নাই 

সমাজে সে অশান্তি সৃষ্টি করে।


৩৮. 

হিংসা অংহকার দিয়ে কী হয়, মরলে তুমি মাটি! 

মানুষ হতে পারলে আল্লা-ওয়ালা হওয়া যায়, মানুষ হও ভাই।


৩৯. 

ইশ্বরের সেবা করিতে মনে যদি ইচ্ছে জাগে 

মানবের সেবা করিও তুমি আগে।


৪০. 

যতদিন চোখ রঙিন থাকে ততদিন মানুষ হাসে 

যেদিন চোখ সাদা-কালো হয়ে যায় 

সেদিন বুঝতে পারে বাস্তবতা কী, এবং তখনি মানুষ কাঁদে।


৪১. 

আদর্শ লিপি থেকে শুরু করে 

হাজারো আদর্শ বই পড়ে, 

আপনি যদি আদর্শবান মানুষ হতে না পারেন 

আপনার শিক্ষা জীবন বৃথা। 

 

৪২. 

ধর্মের নামে যারা মানুষ হত্যা করে 

তারা প্রকৃত ধার্মিক নয়, বকধার্মিক। 


৪৩. 

বড় বড় ডিগ্রি আপনার কাজে আসলেও 

আমাদের সমাজের কাজে আসবে না 

যদি না আপনি ভালো মানুষ হোন।


৪৪. 

প্রভুর প্রেমে পড়লে দেহ হয় কয়লা 

ঠাঁই দিয়া চরণে তাঁর, দূর করে হৃদয়ের যত ময়লা।


৪৫. 

আপনার মাঝে থাকে সে 

ধরিতে চাইলে করেগো ছলনা 

বাঁচেনা অধমের প্রাণ বাঁচেনা, 

দেখিয়া তাহার রূপের হাসি 

বিনা দড়িতে পরেছে গলায় ফাঁসি!


৪৬. 

করলে করো পর হবো যাযাবর 

তবু তোমার নামে বাঁধবো অদৃশ্য ঘর, 

যে ঘরেতে একলা বসে করবো সাধনা 

জপবো তোমার নাম আমি আর কারো না।


৪৭. 

যখন তাহারে দেখিয়া ছিলাম 

যখন তাহার চোখে চোখ রাখিয়া ছিলাম 

যখন তাহার মুখের কথা শুনিয়া ছিলাম 

যখন তাহার চরণ ছুঁইয়া ছিলাম 

তখন মনে হইয়া ছিলো 

সে মোর কত্ত আপন কত্ত আপন।


৪৮. 

লোক সমাজের চিন্তা ভয় আমার মাঝে দিওনা 

তোমাকে ভালোবাসার দিও ভক্তি পাওয়ার বাসনা, 

পক্ষ ছেড়ে লক্ষ্য যেন থাকে তোমার দিকে 

ধ্যানে জ্ঞানে তোমায় আঁকি পাপীর বুকে।


৪৯. 

ফ্রিজে গোস্ত লুকিয়ে যেনো নাহি রয় 

গোস্ত বিতরণের প্রতিযোগিতা যেনো হয়, 

শুনেছি আল্লাহ তাআলা ভোগে নয় ত্যাগে খুশি হয়। 


 

৫০. 

আল্লাহকে ভালোবাসতে চাইলে বিশ্বনবি মোহাম্মদ (সঃ)-কে 

ভালোবাসতে হবে, প্রিয় নবির শিক্ষাই মানুষকে ভালোবাসার শিক্ষা। 

যারা মানুষের মনে কষ্ট দেয় তারা কোনদিনও বিশ্বনবি এবং আল্লাহর 

ভালোবাসা পাবে না। কারণ মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নেই 

আর প্রিয় নবি হচ্ছেন সৃষ্টি জগতের রহমত। 


৫১. 

ভালো মানুষের বন্ধু হয় না, 

ভালো মানুষের বন্ধু একমাত্র সৃষ্টিকর্তা।


৫২. 

মুর্শিদ মুরিদের জন্য কাঁদে 

মুরিদ মুর্শিদের জন্য কাঁদে না, 

যে কাঁদে সে মুরিদ নয় 

মুর্শিদের গোলাম বা প্রকৃত প্রেমিক।


৫৩. 

মানুষে মানুষে নাহি করো হিংসা বিদ্বেষ 

স্বয়ং বিধাতার উপদেশ, 

তোমাদের দ্বারাই আসিবে সমাজে কল্যাণ 

যদি ছাড়িতে পারো মানব অহংকার।


৫৪. 

মৃত্যুর ভয় আমায় দেখিয়ো না 

তাতে আমি এক পা পিছু হবো না সত্য প্রকাশে, 

আমি যেইদিন জন্ম নিয়েছি সেইদিন মৃত্যুর ভয় ছেড়ে দিয়েছি 

কারণ জন্ম নিলে মৃত্যু অনিবার্য।


৫৫. 

কায়ার দেহের মায়া করলেই লস, লাভবান সে 

যে কায়ার দেহের মায়া ছেড়ে দিয়েছে।


৫৬. 

যত ভুলবা তত পড়বা 

যত পড়বা তত জানবা 

যত জানবা তত মানবা 

যত মানবা তত বড় হইবা।


৫৭. 

যে আমায় ভালোবাসে আমি তাকে ভালোবাসি 

যে আমায় নিন্দা করে আমি তাকেও ভালোবাসি।


৫৮. 

পৃথিবীতে বহু রূপের মানুষ থাকে, 

নিজের রূপ আগে চিনতে পারলে 

তখন বহু রূপের মানুষগুলোকে চিনতে সহজ হবে। 


 

৫৯. 

মৃত্যুকে দমে দমে মনে রাখাও একটা ইবাদত।


৬০. 

যে সম্মান নিতে জানে না 

তাকে আমি সম্মান করি না। 


৬১. 

শিক্ষকের পরিচয় ছাত্র, 

ছাত্রের পরিচয় আদব।


৬২.

মৃত্যুর চেয়ে আপন আর কিছু নেই, সবাই পর করে দিলেও 

মৃত্যু তোমায় একদিন আপন করে নিবে।


৬৩.

পাখি বিহীন খাঁচা মূল্যহীন 

খাঁচার নহে পাখির যত্ন নিন।


৬৪.

মন, রঙিন কাপড় নিয়ে আনন্দ উল্লাস করিওনা, 

একদিন আমিও সাদা কাপড় পরিধান করবো।


৬৫. 

আগুনের কাজ আগুনে করে পানির কাজ করে পানি 

ভালো কাজ ভালো লোকে করে 

তা দেখে খারাপ লোকের জ্বলে হৃদয়খানি।


৬৬.

নিজের কাছে কিছুই রাখিনি, যা ছিলো সব দিয়েছি এই মানুষেরে

বিনিময়ে এই মানুষ দিয়েছে ‘ঘৃণা, অবহেলা’ তবু এই মানুষেরে ভালোবাসি।


৬৭.

তোমরা না গিয়ে দেওয়ানবাগীর কাছে না দেখে এই মহামানবকে

তাঁর সমালোচনা করো, আর আমি তাঁর কদম মোবারকে থেকে 

তাঁর গোলামি করে তাঁর প্রসংশা করি তাকে ভালোবাসি। 


৬৮. 

মৃত্যুর পর মানুষের জন্ম হয়।


৬৯.

তুমি পবিত্র হইলে আমি পবিত্র হই 

তুমি অপবিত্র রইলে আমি মানুষ নই।


৭০.

যার দেহ পুড়েছে গুরুর প্রেমে 

যমে তারে শ্রদ্ধা করে। 


 

৭১.

আসা যাওয়ার যন্ত্রণা না দিয়ে 

তোমার এশক মহব্বতে পাগল বানিয়ে 

মৃত্যুর আগে মৃত্যু দাও। 


৭২.

সুন্দর চরিত্র হচ্ছে আল্লাময় জগতে যাওয়ার প্রবেশপত্র,

এবং আদব বিশ্বাস সাহস ও মহব্বত হচ্ছে আল্লাময় জগতে থাকার পরিচয়পত্র। 


৭৩.

বেহেশত পাবার জন্য দুনিয়ায় এসেছেন? 

সকল কিছু মানুষের জন্য সৃষ্টি 

আর আপনি সেই সৃষ্টির জন্য প্রার্থনা করেন! স্রষ্টার জন্য নয়

বেহেশতও বলে স্রষ্টা আমি আপনাকেই চাই। 


৭৪.

রাত যত গভীর হয়

সৃষ্টির প্রতি স্রষ্টার তত দয়া হয়। 


৭৫.

বিশ্ব স্রষ্টা সৃষ্টিকে কখনো কষ্টে রাখে না

সৃষ্টি তার নিজের ভুলের কারণে কষ্টে থাকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মানুষ ছাড়া মুক্তি নাই

 আত্মাটারে মানুষ বানাই  মানুষ হও মাটির অধম  মানুষ ছাড়া মুক্তি নাই  এই মানব জনম।  মানুষ আকৃতি থাকলে পরে  মানুষ বলে কয় না তারে  ষড়রিপু গুলিরে ...