মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ভুলেছি বেদনা

 তোমায় বাসলে ভালো হৃদয় হয় শুদ্ধ 

তুমি সত্য তুমি সুন্দর তুমি পবিত্র। 

সুন্দর তোমার সৃষ্টি ওগো দয়াময় 

তোমার চরণে দিও মোরে আশ্রয়। 

যতন করে রাখবো ধরে 

তোমার চরণ হৃদয় মাঝারে, 

তোমার ধ্যানে থাকি যেন 

জীবন মরণে। 

সকল সুখ দিয়ে তোমার চরণে 

ঘুচেছি মোর দুঃখ ভুবনে, 

তোমায় দেখেছি আপনায় 

ভুলেছি বেদনা ভালোবেসে তোমায়। 

তোমায় বাসলে ভালো হৃদয় হয় শুদ্ধ 

তুমি সত্য তুমি সুন্দর তুমি পবিত্র। 

সুন্দর তোমার সৃষ্টি ওগো দয়াময় 

তোমার চরণে দিও মোরে আশ্রয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন সত্য তাইতো বলি

তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি ভেঙ্গে মানুষেরই মন যতই শোনাও মহান বুলি তিক্ত জীবন জগৎ সত্য মন সত্য তাইতো বলি। যতই করো তার সাধন পাবে না...